Birsa Munda Death Anniversary: বীরসা মুন্ডার প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Birsa Munda Death Anniversary: বীরসা মুন্ডার প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Tribute to Birsa Munda (Photo Credit: FB)

বীরসা মুন্ডার প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় শ্রদ্ধা নিবেদন করে তিনি জানান, জয় জোহার ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার প্রয়াণ দিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এটা আমাদের গর্ব যে আমরা এই বিদ্রোহী বীরকে সম্মান জানিয়ে তাঁর নামাঙ্কিত একটি কলেজ করেছি উত্তরবঙ্গে। শুধু তাই নয়, তাঁকে শ্রদ্ধা জানাতে আমরা তাঁর জন্মদিনে রাজ্যে সরকারি ছুটিও ঘোষণা করেছি।

আমি আর একবার এই মহান আদিবাসী বীরকে আমার অন্তরের প্রণাম জানাই।

 ফেসবুকে ছবি সহ পোস্ট করলেন মুখ্যমন্ত্রীঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 09, 2025 12:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).