NIA Attacked in East Medinipur: NIA-র বিরুদ্ধে পালটা শ্লীলতাহানির অভিযোগ, ভূপতিনগর থানায় দায়ের হল এফআইআর
কেবল এনআইএ আধিকারিকই নয় সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধেও একই অভিযোগ তুলে এফআইআর দায়ের হয়েছে ভূপতিনগর থানায়।
পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ আধিকারিকের উপর হামলার ঘটনায় রাজ্যজুড়ে সাড়া পড়েছে। শনিবার ভূপতিনগর থানায় হামলার ঘটনার একটি অভিযোগ দায়ের করে এনআইএ আধিকারিকেরা। এবার পালটা কেন্দ্রীয় এজেনির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলল স্থানীয় এক মহিলা। সেই রাতের ভূপতিনগর থানায় এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন এক মহিলা এবং তাঁর পরিবার। সূত্রের খবর, কেবল এনআইএ আধিকারিকই নয় সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধেও একই অভিযোগ তুলে এফআইআর দায়ের হয়েছে ভূপতিনগর থানায়। দণ্ডবিধি অধীনে একাধিক ধারায় মামলা নথিভুক্ত হয়েছে। এফআইআর-র ভিত্তিতে মামলায় তদন্ত শুরু করেছে ভূপতিনগর থানার পুলিশ।
আরও পড়ুনঃ ‘কেন মধ্যরাতে তদন্তে গিয়েছিল’, পূর্ব মেদিনীপুরে NIA হামলার ঘটনায় পালটা কেন্দ্রকে দুষলেন মমতা
পালটা এফআইআর...
West Bengal | East Midnapore Police registered an FIR against the NIA team and CRPF officials on the complaint of a woman, who alleged that she and her husband were assaulted by said officers and also alleged that the officers personally outraged her female modesty. Case…
— ANI (@ANI) April 7, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 07, 2024 01:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

