Aparna Sen at RG Kar Incident: কলকাতাবাসী হিসাবে আমি লজ্জিত, আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামিল হয়ে বললেন অপর্ণা সেন
এদিন অভিনেত্রী গাড়ি থেকে নামা মাত্রই তাঁকে ঘিরে অসন্তোষ প্রকাশ করেন আন্দোলনকারীরা। একযোগে তাঁকে 'চটিচাটা' বলে আক্রমণ করা হয়।
'কলকাতাবাসী হিসাবে আমি লজ্জিত'। মঙ্গলবার আন্দোলনকারী চিকিৎসকদের সমর্থনে আরজি করে এসে ব্যাকুল কণ্ঠে বলে উঠলেন বর্ষীয়ান অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন (Aparna Sen)। এদিন বিকেলে শ্যামবাজার মোড় থেকে আরজি কর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন সমাজের বিশিষ্টজনেরা। তবে অসুস্থতার কারণে মিছিলে হাঁটতে পারেননি তিনি। কিন্তু নিজের সমর্থন জানাতে সোজা পৌঁছে গিয়েছিলেন আরজি করে (RG Kar Hospital)। সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার পর অভিনেত্রী বললেন, 'কলকাতার একজন নাগরিক হিসাবে আজ আমার লজ্জা করছে'। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অপর্না। তবে এদিন অভিনেত্রী গাড়ি থেকে নামা মাত্রই তাঁকে ঘিরে অসন্তোষ প্রকাশ করেন আন্দোলনকারীরা। একযোগে তাঁকে 'চটিচাটা' বলে আক্রমণ করা হয়। তবে সেই পরিস্থিতি সামলে আন্দোলনকারীদের সঙ্গে নিজের প্রতিবাদের কণ্ঠ মেলেন প্রবীণ অভিনেত্রী।
আরজি করে অপর্ণা...
That’s noted actor and director Aparna Sen, she came down at #RGKARmedical in #Kolkata to show solidarity with the protesting doctors on the 5th day of the protest. pic.twitter.com/YVHYQJOn5h
— Tamal Saha (@Tamal0401) August 13, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 13, 2024 08:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

