Alifa Ahmed Oath: বিধানসভায় শপথ গ্রহণ করলেন কালীগঞ্জের নবনির্বাচিত বিধায়ক আলিফা আহমেদ, শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

Alifa Ahmed Oath: বিধানসভায় শপথ গ্রহণ করলেন কালীগঞ্জের নবনির্বাচিত বিধায়ক আলিফা আহমেদ, শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Alifa Ahmed Oath Taking Session (Photo Credit: X@titu_dipankar)

সম্প্রতি শেষ হওয়া নদীয়ার কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃনমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ আজ বিধায়ক হিসাবে শপথ নেন। রাজ্য বিধানসভার নৌসর আলি কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তৃনমূল কংগ্রেস পরিষদীয় দলের মুখ্যসচেতক নির্মল ঘোষ, মন্ত্রীসভার সদস্য চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, মলয় ঘটক, প্রদীপ মজুমদার ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য তার পিতা নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে উপনির্বাচনে আলিফা তার নিকটতম প্রতিদ্বন্দী বিজেপি প্রার্থী আশিষ ঘোষকে ৫০ হাজারের বেশি ভোটে হারিয়ে জয়লাভ করেছিলেন।

বিধানসভায় শপথ নিলেন আলিফা আহমেদঃ 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 02, 2025 04:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).