vivo X90: ভারতে লঞ্চ করল ভিভোর নতুন ফোন, এক নজরে দেখে নিন বৈশিষ্ট্য
আপাতত ২ টি রঙে পাওয়া যাবে এই ফোন।
স্মার্টফোনের বাজারে ভিভো লঞ্চ করল ফ্ল্যাগশিপ স্মার্টফোন X90। নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে উন্নতমানের যন্ত্রাংশ এবং বিশেষ করে ফটোগ্রাফির জন্য রয়েছে উন্নত ১ ইঞ্চির ফ্ল্যাগশিপ ক্যামেরা।
এক নজরে দেখে নেওয়া যাক কি কি রয়েছে এই ফোনটিতে-
এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ১ ইঞ্চি ক্য়ামেরা। ফোনটি ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজের ক্ষেত্রে দাম পড়বে ৮৪,৯৯৯ টাকা। ৫ মে ২০২৩ থেকে ফ্লিপকার্টে মিলবে এই নতুন ফোনটি। এর পাশাপাশি ভিভোর স্টোরগুলিতেও পাওয়া যাবে এই ফোন।
এছাড়া ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির এফএইচডি ডিসপ্লে, ১২০ হার্জের রিফ্রেশ রেট, অ্যামেলেড ডিসপ্লে, আলট্রা ভিশন আই প্রটেকশন নামের নতুন টেকনলোজি রয়েছে চোখের জন্য।
আপাতত ২ টি রঙে পাওয়া যাবে এই ফোন। অ্যাস্টরয়েড ব্ল্যাক এবং ব্রীজী ব্লু।মিডিয়াটেক ডাইমেনসিটির ৯২০০ চিপসেট দেওয়া হয়েছে এই ফোনটিতে।
Smartphone maker #vivo launched the "#X90" series smartphone X90 & X90 Pro with ZEISS 1-inch Main Camera in #India.#vivoX90 #vivoX90Pro pic.twitter.com/92BtqsYWAc
— IANS (@ians_india) April 26, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 26, 2023 04:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

