Twitter Bug: টুইটারে সমস্যা, ডেস্কটপ অ্যাকাউন্ট থেকে লগ আউট অসংখ্য গ্রাহকের
টুইটারের ডেস্কটপ ভার্সেনে দেখা দেয় এই সমস্যা
এলন মাস্কের হাতে টুইটার আসার পর থেকে যেন সমস্যা কোনমতেই থামার নয়। এবার ডেস্কটপের টুইটার অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যাওয়ার অভিযোগ আসল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। মূলত সফটওয়্যারে কোন অসুবিধা থাকার কারনে এই সমস্যা দেখা দিয়েছে বলে মনে করে হচ্ছে।
এই প্লাটফর্মের ব্যাবহারকারীরা টুইটারেই তাদের সমস্যার কথা তুলে ধরেন।যদিও টুইটারের তরফে এই বিষয়টিতে নজর দেওয়া হচ্ছে বলে জানা গেছে। সফটওয়ারে আপডেটের কারনে ব্লু ব্যাজকে ফিরিয়ে দেওয়া হলেও বায়ো আপডেট করলেই রিফ্রেশ করলেই পুনরায় উঠে যাচ্ছে ব্লু ব্যাজ। এই সমস্যাও লক্ষ্য করেছেন অনেকেই।
তবে এটাই প্রথম নয়, এর আগে এই ধরনের সমস্যা আগেও ঘটেছে টুইটারের সঙ্গে। মার্চে লিঙ্ক শেয়ারে অসুবিধা থেকে ছবি ডাউনলোড না হওয়া, এরকম বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিল টুইটার ব্যবহারকারীরা।
Twitter Bug: Several Users Logged Out From Desktop Accounts Globally #Twitter #TwitterDown https://t.co/rifS0bbW0R
— LatestLY (@latestly) May 2, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 02, 2023 11:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

