Online Betting Advisory: সংবাদমাধ্যমকে অনলাইন জুয়ার বিজ্ঞাপন দিতে নিষেধ করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক
অনলাইন বেটিং প্ল্যাটফর্ম নিয়ে বিভিন্ন স্তর থেকেই নানা অভিযোগ যাচ্ছিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে। সংবাদমাধ্যমে এই ধরনের বেটিং অ্যাপের বিজ্ঞাপন দেখে সাধারণ মানুষ প্রভাবিত হয়ে সর্বশান্ত হচ্ছেন বলেও দাবি করা হয়েছিল।
অনলাইন বেটিং প্ল্যাটফর্ম (Online Betting platform) নিয়ে বিভিন্ন স্তর থেকেই নানা অভিযোগ যাচ্ছিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (I&B Ministry) কাছে। সংবাদমাধ্যমে (media) এই ধরনের বেটিং অ্যাপের বিজ্ঞাপন দেখে সাধারণ মানুষ প্রভাবিত হয়ে সর্বশান্ত হচ্ছেন বলেও দাবি করা হয়েছিল। তার ভিত্তিতে অবশেষে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এই বিষয়ে বৃহস্পতিবার একটি নির্দেশিকা (advisory) বের করেছে তারা।
তাতে দেশের সমস্ত খবরের কাগজ (Newspaper), স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল (Private Satellite Television Channels), ডিজিটাল মিডিয়া (digital media) ও অনলাইন বিজ্ঞাপন মাধ্যমগুলিতে (online advertisement intermediaries) অনলাইন বেটিং অ্যাপের বিজ্ঞাপন ও প্রচার করতে নিষেধ করা হয়েছে।
I&B Ministry advises media to refrain from transmitting advertisements and promotional content of online Betting platform. @MIB_India issues an advisory to Newspaper, Private Satellite Television Channels, digital media and online advertisement intermediaries in this regard. pic.twitter.com/fT9DRcDkQ0
— All India Radio News (@airnewsalerts) April 6, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 06, 2023 06:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

