YouTube Stories Shut Down: নিত্য নতুন 'স্টোরি' শেয়ার বন্ধ, বাতিল হচ্ছে ইউটিউবের এই ফিচার

ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মত ইউটিউবেও যোগ হয়েছিল 'স্টোরি'র ফিচার। তবে এবার 'YouTube Stories' বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে গুগল মালিকানাধীন সংস্থার তরফে।

YouTube Stories Shut Down: নিত্য নতুন 'স্টোরি' শেয়ার বন্ধ, বাতিল হচ্ছে ইউটিউবের এই ফিচার
YouTube (Photo Credits: IANS)

 YouTube Stories Shut Down: আর স্টোরি শেয়ার নয় ইউটিউবে। 'ইউটিউব স্টোরি' বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল (Google) মালিকানাধীন সংস্থা। ইনস্টাগ্রাম (Instagram), ফেসবুক (Facebook), হোয়াটসঅ্যাপের (Whatsapp) মত ইউটিউবেও যোগ হয়েছিল 'স্টোরি'র ফিচার। ইউজাররা তাঁদের নিত্য নতুন আপডেট শেয়ার করতেন সেখানে। তবে এবার সেই ফিচার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব (YouTube)। ভিডিয়োর পাশাপাশি ইউটিউব তার শর্ট ভিডিয়ো, কমিউনিটি পোস্ট, লাইভ ভিডিয়োর মত অন্যান্য ফিচারে বেশি মাত্রায় মনোযোগ দিতে চাইছে। আর সেই কারণেই 'YouTube Stories' বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে গুগল মালিকানাধীন সংস্থার তরফে। আগামী ২৬ জুন থেকে ইউটিউবে আর স্টোরি শেয়ার করতে পারবেন না ব্যবহারকারীরা।

'স্টোরি' বন্ধ ইউটিউবে... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 26, 2023 05:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).