Meta Layoffs: কর্মী ছাঁটাই অব্যাহত মেটা-তে
২০২৩ এ বিভিন্ন পর্যায়ে ছাঁটাইয়ের প্রক্রিয়া চলবে বলে সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে
টেক সংস্থাগুলিতে ছাঁটাই পর্ব যেন অব্যাহত। Meta তে এবার আরও ছাঁটাই করা হবে কর্মচারী। বিভিন্ন ক্ষেত্রে এই ছাঁটাই প্রক্রিয়া চলবে বলে জানা গেছে। জানুয়ারী থেকেই মেটা চিফ এক্সিকিউটিভ মার্ক জুকারবার্গের তরফ থেকে জানানো হয়েছিল এই ছাঁটাইয়ের ব্যাপারে। সংস্থাকে আরো কার্যকরী করতে ছাঁটাই প্রক্রিয়া যে জরুরী তা বুঝিয়ে ছিলেন তিনি।
প্রথমে এই সপ্তাহে কোম্পানির রিক্রুটিং ডিভিশন, এরপর এপ্রিলে টেকনিক্যাল ডিভিশন এবং মে মাসে নন টেকনিক্যাল ডিভিশনে ছাঁটাই প্রক্রিয়া চলবে বলে জানা গেছে মেটার এক কর্তাব্যক্তির কাছ থেকে। গত নভেম্বর মাসে সংস্থার তরফে প্রায় ১১ হাজার কর্মচারীকে ছাঁটাই করা হয়। যা মেটা কর্মচারীদের ১৩ শতাংশ। কোভিডের কারণে সোশ্যাল মিডিয়ার ব্যবহার বেড়ে যাওয়ার কারনে অনেক কর্মচারীকে সেই সময় নেওয়া হয়েছিল সংস্থায়।
সূত্র মতে এই সময়ে ১৫৩২ টি প্রযুক্তি সংস্থা মোট ২,৮৯৬১৩ জনকে ছাঁটাই করেছে।
তবে শুধু মেটা নয় এর পাশাপাশি অ্যামাজন এবং গুগলও তাদের সংস্থায় ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে।
Facebook parent company Meta is poised to begin another round of job cuts this week, part of a multi-phased downsizing effort that may trickle on for months impacting thousands of workers, according to a person familiar with the matter.https://t.co/kJOlYIVhgN
— The Washington Post (@washingtonpost) March 13, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 14, 2023 08:09 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

