Facebook Instagram Down: বিকল ফেসবুক, ইনস্টাগ্রাম সহ মেটার বিভিন্ন অ্যাপ ডাউন, মাথায় হাত নেটিজেনদের

কিছুক্ষণের জন্য যেন দুনিয়াটা থমকে গিয়েছে নেটিজেনদের। বিশ্বের জনপ্রিয় দুই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট-ফেসবুক ও ইনস্টগ্রাম ব্যবহার করতে সমস্যা হচ্ছ।

Facebook Instagram Down: বিকল ফেসবুক, ইনস্টাগ্রাম সহ মেটার বিভিন্ন অ্যাপ ডাউন, মাথায় হাত নেটিজেনদের
Facebook, Instagram

কিছুক্ষণের জন্য যেন দুনিয়াটা থমকে গিয়েছে নেটিজেনদের। ভারত সহ বিভিন্ন দেশে বিশ্বের জনপ্রিয় দুই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট-ফেসবুক ও ইনস্টগ্রাম ব্যবহার করা যাচ্ছে না। ফেসবুক, ইস্টাগ্রামের মত মেটার বিভিন্ন অ্যাপেও সমস্য়া চলছে। রাত ৯টা-র পর আচমকাই অনেক ইউজার দেখেন তারা অটোমেটিক ফেসবুক-ইনস্টা থেকে সাইন আউট হয়ে গিয়েছেন।

কারও কারও অভিযোগ মার্ক জুকেরবার্গের এই দুই সোশ্যাল সাইট পুরোপুরি বিকল হয়ে গিয়েছে। অনেকে আবার বলছেন, তারা ফেসবুক-ইনস্টা অটোমেটিক্যালি থেকে সাইন আউট হয়ে যাচ্ছেন। ভারতের  বিভিন্ন প্রান্ত থেকে আসছে এই অভিযোগ। মনে করা হচ্ছে লক্ষাধিক ইউজার এখন ফেসবুক-ইনস্টা ব্যবহার করতে পারছেন না। সাধারণ সার্ভার জনিত সমস্যার কারণে এমনটা হয়।

রাত ৯টা ৫ থেকে শুরু হয় এই সমস্যা। অনেকেই ফেসবুক খুললে দেখাতে পাচ্ছেন 'ইউ আর নট দ্য অনলি ওয়ান....''টুইটারে ট্রেন্ড করছে ফেসবুক ডাউনের হ্যাশট্যাগ।

দেখুন খবরটি

দেখুন পোস্ট

দেখুন পোস্ট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 05, 2024 09:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).