Apple Layoffs 2024: অ্যাপলের গাড়ি এবং স্মার্টওয়াচ প্রকল্প বন্ধ, কাজ হারাচ্ছেন কয়েকশো কর্মী

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় অ্যাপলের প্রধান কার্যালয়ে ইতিমধ্যেই ৩৭১ জন কর্মচারীকে চাকরি থেকে বাতিল করা হয়েছে।

Apple Layoffs 2024: অ্যাপলের গাড়ি এবং স্মার্টওয়াচ প্রকল্প বন্ধ, কাজ হারাচ্ছেন কয়েকশো কর্মী
Apple Layoffs 2024 (Photo Credits: Wikimedia Commons)

Apple Layoffs 2024: বিপুল অঙ্কের কর্মী ছাঁটাই অ্যাপল সংস্থায়। অ্যাপল তার ইভি এবং স্মার্টওয়াচ ডিসপ্লে প্রকল্প বাতিল করার পরেই এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। অ্যাপলের কয়েকশো কর্মী কাজ হারিয়েছেন। চলতি বছরে টেক সংস্থার জগৎ বিপুল ছাঁটাই প্রত্যক্ষ করতে চলেছে। যার সূত্রপাত অ্যাপলের হাত ধরে হল বলা যায়। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় অ্যাপলের প্রধান কার্যালয়ে ইতিমধ্যেই ৩৭১ জন কর্মচারীকে চাকরি থেকে বাতিল করা হয়েছে। অ্যাপলের গাড়ি এবং স্মার্টওয়াচ প্রকল্প বন্ধ হওয়ায় এই বিপুল ছাঁটাইয়ের পথ বেঁচে নিয়েছে সংস্থা। প্রকল্প বাতিল হওয়ার ফলে অন্ততপক্ষে ৬০০ কর্মী কাজ হারাতে চলেছেন বলে খবর।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 05, 2024 11:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).