MPL Layoffs: অনলাইন গেমে চেপেছে ২৮ শতাংশ জিএসটি, লোকসান থেকে বাঁচাতে কর্মী ছাঁটাই এমপিএলের

সম্প্রতি দেশের অনলাইন গেমিংয়ের ওপর ২৮ শতাংশ জিএসটি লাগু করেছে কেন্দ্রীয় সরকার। এতে মাথায় হাত অনলাইন গেমিং সংস্থা, স্টার্টআপগুলির

MPL Layoffs: অনলাইন গেমে চেপেছে ২৮ শতাংশ জিএসটি, লোকসান থেকে বাঁচাতে কর্মী ছাঁটাই এমপিএলের
(Photo Credits: PTI)

সম্প্রতি দেশের অনলাইন গেমিংয়ের ওপর ২৮ শতাংশ জিএসটি (GST) লাগু করেছে কেন্দ্রীয় সরকার। এতে মাথায় হাত অনলাইন গেমিং সংস্থা, স্টার্টআপগুলির। সরকারের কাছে অনুরোধ জানিয়ে ৬ মাস পর বিবেচনার আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। ভারী জিএসটি জারি হওয়ার ফলে ক্ষতির মুখে বেশ কয়েকটি অনলাইন গেমিং সংস্থাগুলি।

আর এবার ক্ষতির হাত থেকে বাঁচতে তাদের সাড়ে ৩০০ কর্মীদের বহিষ্কার করল মোবাইল প্রিমিয়র লিগ নামের সংস্থা। তাদের মোট কর্মীর অর্ধেকই ছাঁটাই করল এমপিএল। এমপিএলের সহ প্রতিষ্ঠাতা সাই শ্রীনিবাস জানালেন, নয়া নীতির ফলে কোম্পানির ওপর করের বোঝা আচমকা ৩৫০-৪৫০% বেড়ে গিয়েছে। ব্যবসা করতে এসে কারও ৫০-১০০% কর বৃদ্ধির জন্য। প্রস্তুতি থাকে। কিন্তু এটা অনেকটা বোঝা। তাই কর্মী সঙ্কোচন করা ছাড়া আমাদের আর কোনও উপায় ছিল না।"

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 08, 2023 08:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).