Paris Olympic Shooter Yusuf Dikeç: চোখ-কান না ঢেকে ফিল্মি কায়দায় রূপো জয় ইউসুফ ডিকেকের, দেখুন তুর্কি শুটারের ভাইরাল ছবি-ভিডিও

এয়ার পিস্তল ইভেন্টের বেশিরভাগ শ্যুটার বিশেষ গগলস এবং কানের সুরক্ষার ব্যবস্থা করেন, কিন্তু ডিকেক সেইসব কিছু না করে প্রেসক্রিপশন চশমা এবং ইয়ারপ্লাগ ব্যবহার করে রৌপ্য অর্জন করেছেন

Paris Olympic Shooter Yusuf Dikeç: চোখ-কান না ঢেকে ফিল্মি কায়দায় রূপো জয় ইউসুফ ডিকেকের, দেখুন তুর্কি শুটারের ভাইরাল ছবি-ভিডিও
Turkish Shooter Yusuf Dikeç (Photo Credit: @Olympics/ X)

তুরস্কের ৫১ বছর বয়সী শুটার ইউসুফ ডিকেক (Yusuf Dikeç) প্যারিস অলিম্পিক ২০২৪ (Paris Olympics 2024)-এ অংশ নিয়ে ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন। তাঁর ভাইরাল হওয়ার কারণ অবশ্য তাঁর সঙ্গী সেভভাল ইলাইদা তারহানের সঙ্গে মিক্সড টিম ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে তাঁর রৌপ্য পদক জয় বা তাঁর বয়সও নয়, বরং তাঁর ফিল্মি কায়দা। এয়ার পিস্তল ইভেন্টের বেশিরভাগ শ্যুটার বিশেষ গগলস এবং কানের সুরক্ষার ব্যবস্থা করেন, কিন্তু ডিকেক সেইসব কিছু না করে প্রেসক্রিপশন চশমা এবং ইয়ারপ্লাগ ব্যবহার করে রৌপ্য অর্জন করেছেন। ডিকেকের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ২০২৪ প্যারিস অলিম্পিক তাঁর পঞ্চম অলিম্পিক। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে তাঁর যাত্রা শুরু হয় এবং মঙ্গলবার রৌপ্য পদক জয় ছিল তাঁর প্রথম অলিম্পিক পদক জয় ছিল। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ভারতের মনু ভাকের ও সরবজ্যোত সিং ব্রোঞ্জ জিতেছেন। Swapnil Kusale-MS Dhoni: 'ধোনির মতো আমিও টিটি', মাহির থেকেই অনুপ্রাণিত অলিম্পিক পদকজয়ী স্বপ্নিল কুসালে

দেখুন ইউসুফ ডিকেকের ভাইরাল ভিডিও এবং ছবি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 01, 2024 05:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).