Billiards & Snooker Championships: স্নুকারে বিশ্বচ্যাম্পিয়ন বিদ্যা পিল্লাই, বিলিয়ার্ডসে ২৭তম শিরোপা পঙ্কজ আদবানির

সৌরভ কোঠারিকে ৫-০ ব্যবধানে হারিয়ে পঞ্চম গ্র্যান্ড ডাবল পূর্ণ করলেন পঙ্কজ আদবানি

Billiards & Snooker Championships: স্নুকারে বিশ্বচ্যাম্পিয়ন বিদ্যা পিল্লাই, বিলিয়ার্ডসে ২৭তম শিরোপা পঙ্কজ আদবানির
Vidya Pillai & Pankaj Advani Wins Snooker & Billiard Championship (Photo Credits: X)

স্নুকারে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন বিদ্যা পিল্লাই (Vidya Pillai)। বিশ্ব মহিলা ৬ রেড স্নুকার চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় স্নুকার তারকা বিদ্যা পিল্লাই ৪-১ ফ্রেমে স্বদেশী অনুপমা রামচন্দ্রকে (Anupama Ramachandra) হারিয়েছেন। এর আগে সেমিফাইনালে চিনের শীর্ষ বাছাই বাই ইউলুকে (Bai Yulu) ৪-৩ ফ্রেমে হারান তিনি। এছাড়া, শুক্রবার আইবিএসএফ বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপের ফাইনালে সৌরভ কোঠারিকে (Sourav Kothari) ৫-০ ব্যবধানে হারিয়ে পঞ্চম গ্র্যান্ড ডাবল পূর্ণ করলেন পঙ্কজ আদবানি (Pankaj Advani)। এই জয়ের ফলে আডবাণীর বিশ্ব খেতাবের সংখ্যা দাঁড়াল ২৭। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের পুনরাবৃত্তি করে কোঠারির ওপর নিজের কর্তৃত্বের ছাপ রাখেন আদবানি। ৩৮ বছর বয়সী এই তারকা এর আগে ২০০৫, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে শিরোপা জিতেছিলেন। উভয়ে জয়ী তারকা চেন্নাইয়ের নেহরু ইন্ডোর স্টেডিয়ামে ২১ নভেম্বর থেকে শুরু হওয়া একমাস ব্যাপী জাতীয় বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে। China Masters 2023: চিন মাস্টার্সের সেমিফাইনালে সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 25, 2023 12:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).