Umran Malik: অভিষেক ওয়ানডে-তে ঘণ্টায় ১৫৩ কিমি গতিতে বল উমরনের

একেবারে গতির জোয়ারে ভাসিয়ে দেশের জার্সিতে ওয়ানডে ত্রিকেটে অভিষেক হল উমরন মালিকের। এর আগে দেশের হয়ে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলেন শ্রীনগরের ২৩ বছরের পেসারের।

Umran Malik: অভিষেক ওয়ানডে-তে ঘণ্টায় ১৫৩ কিমি গতিতে বল উমরনের
Umran Malik. (Photo Credits: twitter)

একেবারে গতির জোয়ারে ভাসিয়ে দেশের জার্সিতে ওয়ানডে ত্রিকেটে অভিষেক হল উমরন মালিকের (Umran Malik)। এর আগে দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন শ্রীনগরের ২৩ বছরের পেসারের। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচে জম্মু-কাশ্মীরের স্পিডস্টার উমরন পরপর দুটি বল করলেন ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে। উমরনের একটি ডেলিভারি ১৫৩ কিলোমিটার প্রতি ঘণ্টা ছাড়িয়ে যায়। অভিষেক ওয়ানডে-তে উমরন ১০ ওভারে ৬৬ রান দিয়ে ২ উইকেট নেন।

কিউই ওপেনার ডেভন কনওয়ে (২৪)-কে আউট করে ওয়ানডে-তে তাঁর প্রথম উইকেটটি পান উমরন। পরে ড্যারি মিচেলকেও আউট করেন তিনি। চলতি বছর জুনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ডুবলিনে আন্তর্জাতিক টি-২০-তে অভিষেক হল উমরনের।

দেখুন টুইট

দেখুন টুইট

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 25, 2022 02:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).