UEFA: রাশিয়া থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল! পিছনে যে কারণ
গতবারের মত এবারও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের স্থান পরিবর্তন হতে পারে। পূর্ব ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে পুতিনের শহর সেন্ট পিটার্সবার্গ থেকে সরানো হতে পারে চলতি বছরের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল।
গতবারের মত এবারও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের স্থান পরিবর্তন হতে পারে। পূর্ব ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে পুতিনের শহর সেন্ট পিটার্সবার্গ থেকে সরানো হতে পারে চলতি বছরের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। ইউরোপিয়ান সংবাদমাধ্যমে প্রকাশ, ইতিমধ্যেই উয়েফা শীর্ষকর্তাদের কাছে সেন্ট পিটার্সবার্গ থেকে ফাইনাল সরানোর ওপর চাপ বাড়ছে।
চলতি বছর ২৮ মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের গাজপ্রোম অ্যারিনায় হওয়ার কথা বিশ্ব ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে পুতিনের দেশে হয়তো নাও হতে পারে এই মেগা ফাইনাল। গত বছর করোনার কারণে ইস্তানবুল থেকে ফাইনাল সরে আয়োজিত হয়েছিল পোর্তো-তে।
দেখুন টুইট
NEW: UEFA holding talks around moving CL final from St Petersburg - looking very likely now that it will happen: https://t.co/cKp1NSozmi
— Martyn Ziegler (@martynziegler) February 22, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 22, 2022 05:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

