Shoaib Bashir Visa Issues: অবশেষে মিলল ভিসা, ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ খেলতে ভারতে আসছেন শোয়েব বশির (দেখুন টুইট)

ভারতে স্পিনাররা বেশি সমর্থন পায় সেই কারণে ইংল্যান্ড চেয়েছিল তরুণ স্পিনার শোয়েব বশিরকে প্রথম টেস্টে খেলাতে। টেস্ট শুরু হয়ে গেলেও ভিসা সমস্যায় তিনি হায়দরাবাদে এসে পৌছান নি।

Shoaib Bashir Visa Issues: অবশেষে মিলল ভিসা, ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ খেলতে ভারতে আসছেন শোয়েব বশির (দেখুন টুইট)
Shoaib Bashir received his visa Photo Credit: Twitter@englandcricket

আজ (বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি) থেকে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট। ভারতে স্পিনাররা বেশি সমর্থন পায় সেই কারণে ইংল্যান্ড চেয়েছিল তরুণ স্পিনার শোয়েব বশিরকে প্রথম টেস্টে খেলাতে। টেস্ট শুরু হয়ে গেলেও  ভিসা সমস্যায় তিনি হায়দরাবাদে এসে পৌছান নি। তবে তাঁর ভিসার আবেদন মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। ইংরেজ স্পিনারের ভিসার আবেদনে পদ্ধতিগত ভুল ছিল। সে কারণেই ইংল্যান্ড দলের বাকি সদস্যদের সঙ্গে ভারতে প্রবেশের অনুমতি পাননি তিনি।

এখন তার ভিসা হয়ে গেছে এবং ইংল্যান্ড দলে যোগ দিতে তিনি এই সপ্তাহে ভারতে আসবেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 25, 2024 12:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).