Sarfaraz Khan: বুচিবাবুতে দুরন্ত সেঞ্চুরি সরফরাজ খানের, টেস্ট দলে ফেরার লড়াইয়ে বড় বার্তা
ঘরোয়া ক্রিকেটের মরসুমের শুরুতেই দুরন্ত ইনিংস মুম্বইয়ের তারকা ব্যাটার সরফরাজ খানের। বুচিবাবু ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে মুম্বই ক্রিকেট সংস্থার হয়ে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করলেন সরফরাজ। তিন দিনের ম্যাচের প্রথম দিনে বেশ আক্রমণাত্মক ইনিংস খেলে, ৯২ বলে সেঞ্চুরি করলেন সরফরাজ।
Sarfaraz Khan: ঘরোয়া ক্রিকেটের মরসুমের শুরুতেই দুরন্ত ইনিংস মুম্বইয়ের তারকা ব্যাটার সরফরাজ খানের। বুচিবাবু ট্রফিতে তামিলনাড়ু ( TNCA 11)-র বিরুদ্ধে মুম্বই ক্রিকেট সংস্থার (MCA) হয়ে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করলেন সরফরাজ। তিন দিনের ম্যাচের প্রথম দিনে বেশ আক্রমণাত্মক ইনিংস খেলে, ৯২ বলে সেঞ্চুরি করলেন সরফরাজ। জিমে কঠোর পরিশ্রম করে নাদুসনুদুস চেহারা থেকে বেশ ছিপপিপে হয়ে গিয়েছেন সরফরাজ। এবারের বুচিবাবুতে তিন দিনের ম্যাচে প্রথম ইনিংসে দুটি দল সর্বাধিক ৯০ ওভার ও দ্বিতীয় ইনিংসে ৪৫ ওভার খেলবে। আয়ুষ মাহাত্রের নেতৃত্বে এবারের বুচিবাবুতে খেলছে মুম্বই।
এই টেস্ট দল থেকে সরফরাজকে বাদ দিয়ে, করুণ নায়ারকে ইংল্যান্ড সফরে পাঠানো হয়েছিল। করুণ কিছু ইনিংসে ভাল খেললেও, সামগ্রিকভাবে দাগ কাটতে পারেননি। সরফরাজ তাই টিম ইন্ডিয়ার টেস্ট দলে তার ৬ নম্বর ব্য়াটিং পজিশনটা ফিরে পেতে মরিয়া। আর জাতীয় দলে ফেরার লড়াইটা ভাল করলেন দেশের হয়ে ৬টি টেস্ট খেলে ১টি সেঞ্চুরি, ৩টি হাফ সেঞ্চুরি করা সরফরাজ।
সরফরাজের সেঞ্চুরি
Sarfaraz Khan smashed a brilliant hundred for Mumbai in the Buchi Babu Trophy against TNCA XI. 🔥#Cricket #Sarfaraz #India #Test pic.twitter.com/EQXbQ2q0Ec
— Sportskeeda (@Sportskeeda) August 18, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 18, 2025 03:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

