Sania Mirza Retirement: টেনিস থেকে বিদায় নেওয়ার আগে হৃদয়বিদারক বার্তা শেয়ার সানিয়ার (দেখুন পোস্ট)
গত মরশুমের শেষে বিদায় নেওয়ার ইচ্ছে ছিল সানিয়ার। কিন্তু কনুইয়ের চোটের কারণে ইউএস ওপেন থেকে ছিটকে যান সানিয়া।
ফেব্রুয়ারিতে দুবাই ওপেনের পর অবসরের ঘোষণা করলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ৩৬ বছর বয়সী এই ভারতীয় কিংবদন্তি অস্ট্রেলিয়ান ওপেনে শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলবেন। দুবাই টুর্নামেন্টের পর তিনি এই খেলাকে বিদায় জানাবেন। গত মরশুমের শেষে বিদায় নেওয়ার ইচ্ছে ছিল সানিয়ার। কিন্তু কনুইয়ের চোটের কারণে ইউএস ওপেন থেকে ছিটকে যান সানিয়া। ফলে ২০২২ সালে আগস্টের শুরুতেই খেলা বন্ধ করে দিতে বাধ্য হন তিনি। নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা বিবৃতিতে সানিয়া টেনিসে তাঁর শুরুর দিনগুলি এবং গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে খেলার স্মৃতির কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ত্রিশ (হ্যাঁ, ৩০!) বছর আগে হায়দ্রাবাদের নসর স্কুলের ৬ বছর বয়সী একটি মেয়ে, তার তরুণ মায়ের সাথে নিজাম ক্লাবের একটি টেনিস কোর্টে হেঁটে যায় এবং কোচের সাথে লড়াই করে তাকে টেনিস খেলতে শিখতে দেয় কারণ সে ভেবেছিল যে সে খুব ছোট :)। আমাদের স্বপ্নের লড়াই শুরু হয় ৬ বছর থেকে।
Life update :) pic.twitter.com/bZhM89GXga
— Sania Mirza (@MirzaSania) January 13, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 14, 2023 09:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

