Sandeep Lamichhane Reaches West Indies: আমেরিকার ভিসা না পেয়ে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছলেন সন্দীপ লামিচানে,খেলবেন গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ (দেখুন পোস্ট)

নেদারল্যান্ডের বিপক্ষে নেপাল তার প্রথম ম্যাচে হেরে কিছুটা পিছিয়ে শুরু করেছে। দ্বিতীয় ম্যাচটিও যুক্তরাষ্ট্রের মাঠে হওয়ায় ভিসা সমস্যার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন না সন্দীপ লামিচানে।

Sandeep Lamichhane Reaches West Indies: আমেরিকার ভিসা না পেয়ে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছলেন সন্দীপ লামিচানে,খেলবেন গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ (দেখুন পোস্ট)
Sandeep Reached West Indies Photo Credit: Twitter@Sandeep25

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পৌঁছে গেছেন নেপাল জাতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার সন্দীপ লামিচানে। মার্কিন দূতাবাস তার ভিসা প্রত্যাখ্যান করাতে ২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকায় খেলার সুযোগ পাবেন না তিনি।আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (ICC T20 World Cup 2024)এ এখনও তিনটি গ্রুপ-পর্যায়ের ম্যাচ বাকি রয়েছে নেপালের। নেদারল্যান্ডের বিপক্ষে নেপাল তার প্রথম ম্যাচে হেরে কিছুটা পিছিয়ে শুরু করেছে। দ্বিতীয় ম্যাচটিও যুক্তরাষ্ট্রের মাঠে হওয়ায় ভিসা সমস্যার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন না সন্দীপ লামিচানে। তবে দক্ষিণ আফ্রিকা (১৫ জুন) এবং বাংলাদেশ (১৭জুন) এর বিপক্ষে সন্দীপ খেলতে পারবে, যা ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলা হবে। একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন সন্দীপ লামিচানে। দেখুন পোস্ট-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 10, 2024 01:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).