Sachin Tendulkar: ২০১৫-র পর ২০২৩ বিশ্বকাপেও ব্র্যান্ড অ্যাম্বাসডর সচিন তেন্ডুলকর
২০১৫-র পর ২০২৩। আরও একটা বিশ্বকাপে সচিন তেন্ডুলকরকে ব্র্যান্ড অ্যাম্বাসডর করতে চলেছে আইসিসি।
২০১৫-র পর ২০২৩। আরও একটা বিশ্বকাপে সচিন তেন্ডুলকরকে ব্র্যান্ড অ্যাম্বাসডর করতে চলেছে আইসিসি। আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হতে চলা ওয়ানডে বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসডর করা হচ্ছে সচিন তেন্ডুলকরকে। ২০১১ বিশ্বকাপ জয়ী সচিন আন্তর্জাতিক ক্রিকেটে একশোটা সেঞ্চুরি, সবচেয়ে বেশী রানসংগ্রাহক সহ বেশীরভাগ বড় রেকর্ডের মালিক। সচিনকে বলা হয় ক্রিকেটের ভগবান। প্রত্যাশিতভাবে তাই ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার সচিনকেই ভারতে আয়োজিত বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসডর করা হল।
২০১৯ ইংল্যান্ডে আয়োজিত বিশ্বকাপে ব্র্যান্ড অ্যামবাসডর ছিলেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার মাহেলা জয়বর্ধনে। ২০১৫ অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে আয়োজিত বিশ্বকাপে ব্র্যান্ড অ্যাম্বাসডর ছিলেন সচিন।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 03, 2023 08:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

