SA Team Against India:ভারতকে চ্যালেঞ্জ জানাতে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা, টেস্টে থাকলেও একদিনের ম্যাচে নেই বাভুমা (দেখুন পুরো টিম)
বিশ্বকাপের পর রোহিত শর্মা, বিরাট কোহলিরা যে প্রোটিয়া সফরে সাদা বলের সিরিজে খেলবেন না সেই আভাস আগে থেকেই পাওয়া গিয়েছিল। দল ঘোষণায় তা পরিষ্কার হয়ে গেছে। এবার সেই একই পথে হেঁটে নিজেদের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা দল।
আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল। সেখানে ১০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারী অবধি চলবে টেস্ট, একদিনের সিরিজ ও টি২০ সিরিজ। ওই সিরিজের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করেছে বিসিসিআই। ৩ ফর্ম্যাটে ৩ আলাদা অধিনায়কের নেতৃত্বে খেলবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের পর রোহিত শর্মা, বিরাট কোহলিরা যে প্রোটিয়া সফরে সাদা বলের সিরিজে খেলবেন না সেই আভাস আগে থেকেই পাওয়া গিয়েছিল। দল ঘোষণায় তা পরিষ্কার হয়ে গেছে। এবার সেই একই পথে হেঁটে নিজেদের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা দল। টেস্ট দলে অধিনায়ক হিসাবে তেম্বা বাভুমা থাকলেও একদিনের ও টি২০ সিরিজের জন্য অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন এইডেন মার্করাম। কাগিসো রাবাদা সেই খেলোয়াড়দের মধ্যে রয়েছেন যারা লাল বলের স্কোয়াডে থাকলেও বাদ পড়েছেন সাদা বলের স্কোয়াডে। যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে তাই টেস্ট সিরিজে বেশি জোর দেওয়া হয়েছে বলে খবর ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সূত্রে।
Fast bowler Nandre Burger and batters David Bedingham and Tristan Stubbs get maiden call-ups to South Africa's Test squad for the India series; wicketkeeper Kyle Verreynne has been recalled #SAvIND pic.twitter.com/ZxgooaL6wH
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 4, 2023
🟢 SQUAD ANNOUNCEMENT 🟡
CSA has today named the Proteas squads for the all-format inbound tour against India from 10 Dec – 7 Jan 🇿🇦🇮🇳
Captain Temba Bavuma and Kagiso Rabada are amongst a group of players that have been omitted for the white-ball leg of the tour in order to… pic.twitter.com/myFE24QZaz
— Proteas Men (@ProteasMenCSA) December 4, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 04, 2023 01:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

