Rohit Sharma Baby: ফের বাবা হলেন রোহিত শর্মা, কোল আলো করে এল পুত্র সন্তান

প্রথম সন্তান সামাইয়ার জন্মের ৯ বছর পর দ্বিতীয়বার বাবা হলেন রোহিত। তবে স্ত্রীয়ের দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবরও পুরোপুরি চেপে গিয়েছিলেন তিনি।

Rohit Sharma Baby: ফের বাবা হলেন রোহিত শর্মা, কোল আলো করে এল পুত্র সন্তান
Rohit Sharma and Ritika Sajdeh blessed with baby boy (Photo Credits: X)

রোহিত শর্মার (Rohit Sharma) পরিবারে খুশির হাওয়া। দ্বিতীয়বার বাবা হলেন ভারত অধিনায়ক। শুক্রবার রাতে তাঁর স্ত্রী রীতিকা সাজদে (Ritika Sajdeh) পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তবে রোহিত কিংবা তাঁর পরিবারের তরফে এখনও সেই খবর কেউ প্রকাশ্যে আনেনি। প্রথম সন্তান সামাইয়ার জন্মের ৯ বছর পর দ্বিতীয়বার বাবা হলেন রোহিত। তবে স্ত্রীয়ের দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবরও পুরোপুরি চেপে গিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে শুরু থেকে থাকতে পারবেন না, এমনটা জানিয়ে দিয়েছিলেন রোহিত। এরপরেই রীতিকার দ্বিতীয়বার মা হতে চলার খবর জানা যায়। এই সময়ে স্ত্রীয়ের পাশে থাকার জন্যেই দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাননি ভারত অধিনায়ক।

ফের বাবা হলেন রোহিত শর্মা... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 16, 2024 07:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).