Rishabh Pant: একই টেস্টে সেঞ্চুরির পর এবার হাফ সেঞ্চুরি, নয়া নজির ঋষভ পন্থের

দীর্ঘ ৪৯ বছর পর ভারতের কোনও উইকেটকিপার ব্যাটার হিসেবে একই টেস্টে একবার সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করলেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টেন টেস্টের প্রথম ইনিংসে পন্থ করেছিলেন ১৪৬ রান।

Rishabh Pant: একই টেস্টে সেঞ্চুরির পর এবার হাফ সেঞ্চুরি, নয়া নজির ঋষভ পন্থের
Rishabh Pant. (Photo Credits: Twitter)

দীর্ঘ ৪৯ বছর পর ভারতের কোনও উইকেটকিপার ব্যাটার হিসেবে একই টেস্টে একবার সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টেন টেস্টের প্রথম ইনিংসে পন্থ করেছিলেন ১৪৬ রান। এরপর এদিন দ্বিতীয় ইনিংস ৫০ পূর্ণ করে দেশের দ্বিতীয় উইকেটকিপার ব্যাটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন পন্থ।

শেষ খবর পাওয়া পর্যন্ত পন্থ ৫৭ রানে ব্যাট করছেন। প্রসঙ্গত, দেশের প্রথম উইকেটকিপার-ব্যাটার হিসেবে ফারুক ইঞ্জিনিয়র (১২১,৬৬) ১৯৭৩ সালে ব্রাবোর্ন স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে এই নজির গড়েছিলেন। আরও পড়ুন -ধোনি-সাক্ষী বিয়ের ১২ বছর পূর্ণ, দেখুন ছবিতে

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 04, 2022 04:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).