Ashiwn: জাদেজাকে দেশের অধিনায়ক চাইছেন অশ্বিন
রোহিত শর্মার অবসরের পর ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কে হবেন তা নিয়ে জোর জল্পনা চলছে। অনেকেরই মতে, শুভমন গিল পাঁচ দিনের ক্রিকেটে দেশের পরবর্তী অধিনায়ক হতে চলেছেন।
রোহিত শর্মার অবসরের পর ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কে হবেন তা নিয়ে জোর জল্পনা চলছে। অনেকেরই মতে, শুভমন গিল (Shubman Gill) পাঁচ দিনের ক্রিকেটে দেশের পরবর্তী অধিনায়ক হতে চলেছেন। কেএল রাহুলের নামও অধিনায়কের দৌড়ে আসছে। এরই মধ্যে আবার ভারতের প্রাক্তন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) টিম ইন্ডিয়ার পরবর্তী অধিনায়ক হিসেবে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)-র নাম প্রাস্তাব করলেন।
অশ্বিনের মতে, আগামী দু বছর টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক হিসেবে জাদেজা সেরা প্রার্থী হবেন বলে মনে করছেন। রোহিত, বিরাট কোহলি, অশ্বিনের অনুপস্থিতিতে ৩৬ বছরের জাদেজাই এখন টিম ইন্ডিয়ার সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। তাঁর প্রাক্তন সতীর্থকে নিয়ে অশ্বিন বলছেন, আগামী দু বছর অনায়াসে জাদেজা দেশকে নেতৃত্ব দিতে পারে। ওর ক্রিকেট মস্তিষ্ক তুখোড়। আইপিএলে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে অবশ্য একেবারে সাফল্য পাননি জাদেজা।
অধিনায়ক জাদেজাকে চাইছেন অশ্বিন
‘Ravindra Jadeja can be India’s Test captain for next 2 years,’ says R Ashwin#CricketTwitter https://t.co/SRR3FIaY70
— Express Sports (@IExpressSports) May 16, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 16, 7577 05:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

