CWC 2023 Final, IND vs AUS: ভারতের হারের মুখে মাঠে ঢুকলেন প্রধানমন্ত্রী, গ্যালারিতে শাহর পাশে বসে খেলা দেখছেন মোদী
আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনেকটাই চাপে ভারত।
আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনেকটাই চাপে ভারত। খুব বড় অঘটন না ঘটলে ভারতের তৃতীয়বার ওয়ানডে বিশ্বকাপ জেতা কঠিন মনে হচ্ছে। অজি ওপেনার ট্র্যাভিস হেড ও মার্নাস লাবুশানে চতুর্থ উইকেটে এমন পার্টনারশিপ করছেন, যেখান থেকে টিম ইন্ডিয়া ক্রমশ হারের মুখে ঢলে পড়ছে। এমন সময় নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে ফাইনাল দেখতে ঢুকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন সন্ধ্যায় ফাইনাল দেখতে আমেদাবাদ বিমানবন্দরে নয়া দিল্লিতে থেকে উড়ে এসে নামেন মোদী। এরপর কিছু জরুরী বৈঠক সেরে রাত সাড়ে আটটা নাগাদ স্টেডিয়ামে ঢোকেন ভারতের প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা তাঁর সবচেয়ে ঘনিষ্ঠ অমিত শাহ-র পাশে বসে খেলা দেখছেন মোদী। প্রধানমন্ত্রীর মোদীর অন্য পাশে বসে আছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল।
দেখুন ভিডিয়ো
VIDEO | PM Modi reaches Narendra Modi stadium in Ahmedabad to attend the India-Australia cricket World Cup final. pic.twitter.com/Ej7THjjAqx
— Press Trust of India (@PTI_News) November 19, 2023
দেখুন ছবিতে
PM Narendra Modi at the Narendra Modi Stadium. pic.twitter.com/1oEUxU6Zvr
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 19, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 19, 2023 08:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

