Paris Olympics 2024: রুশ,বেলারুশীয় খেলোয়াড়দের প্যারিসে নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসাবে স্বাগত জানাচ্ছে সংখ্যাগরিষ্ঠই
আগামী ২০২৪ সালে ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত চলবে প্যারিস অলিম্পিক গেমস এবং ২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্যারালিম্পিক গেমস।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (International Olympic Committee) জানিয়েছে, একটি অনলাইন সমীক্ষায় দেখা গেছে, প্যারিস ২০২৪-এ নিরপেক্ষ অ্যাথলেট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রাশিয়ার বা বেলারুশের খেলোয়াড়দের সমর্থনে রয়েছে ফ্রান্সের অধিকাংশ মানুষ। গবেষণা প্রতিষ্ঠান ওডোক্সা (Odoxa) পরিচালিত এই জরিপে ১৮ বছর বা তার বেশি বয়সী ১০০৫ জন ফরাসি নাগরিকের প্রতিক্রিয়া নেওয়া হয়। সমীক্ষায় দেখা গেছে, ৭২ শতাংশ ফরাসি নাগরিক রাশিয়া বা বেলারুশের ক্রীড়াবিদদের অংশগ্রহণের পক্ষে, ৪৪ শতাংশ প্রস্তাব করে যে তাদের একটি নিরপেক্ষ ব্যানারের অধীনে গেমসে অংশগ্রহণ করতে হবে, যেখানে তারা কোনো পতাকা ব্যবহার না করেই, সঙ্গীত, রঙ বা তাদের দেশের যে কোন ধরনের পরিচয় দেবে না। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মতে, রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা গত কয়েক সপ্তাহ ও মাস ধরে বেশ কিছু আন্তর্জাতিক ক্রীড়ায় নিরপেক্ষ অ্যাথলেট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু ২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেমসে রাশিয়ার বা বেলারুশের ক্রীড়াবিদদের অংশগ্রহণ নিয়ে এখনো কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি।
The International #Olympic Committee (IOC) said that an online survey shows the majority of the #French people are in support of the Olympians with a Russian or Belarusian passport to compete as neutral athletes in #Paris2024. https://t.co/C8zTlRq95g pic.twitter.com/iNI1ipJrBW
— Shanghai Daily (@shanghaidaily) March 14, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 15, 2023 09:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

