Pant Wicket Keeping Practice: আইপিএলের আগে উইকেট কিপিং অনুশীলন শুরু ঋষভ পন্থের, ভিডিও শেয়ার করলেন নিজেই (দেখুন ভিডিও)
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে প্রথমে উইকেটকিপিং করতে দেখা গেছে তাঁকে, এরপর ব্যাট হাতেও কঠোর প্রশিক্ষণ করেছেন ঋষভ। এমনকি কয়েকটি শক্তিশালী শটও মারতে দেখা গেছে ভিডিওতে
আইপিএল ২০২৪ এর মরশুম শুরুর আগেই উইকেটকিপিং এর অনুশীলন শুরু করে দিলেন ঋষভ পন্থ। আগেই জানা গিয়েছিল ২৬ বছর বয়সী এই খেলোয়াড় এবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসাবে খেলবেন। তাই নিজের ব্যাটিং ও উইকেট কিপিং এর দক্ষতাকে ঝালিয়ে নিতেই তার এই একান্ত অনুশীলন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে প্রথমে উইকেটকিপিং করতে দেখা গেছে তাঁকে, এরপর ব্যাট হাতেও কঠোর প্রশিক্ষণ করেছেন ঋষভ। এমনকি কয়েকটি শক্তিশালী শটও মারছেন তিনি। যার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখেনিন সেই ভিডিও-
Progressing ⚡️💪#RP17 pic.twitter.com/Um1GOBb4VV
— Rishabh Pant (@RishabhPant17) February 20, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 21, 2024 07:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

