Sunil Gavaskar: ভারতের এ দলকে হারাতেও বেগ পাবেন রিজওয়ানরা, পাকিস্তানকে তীব্র কটাক্ষ গাভাসকরের
আরও একবার বাইশ গজের মহারণে ভারতের কাছে পরাস্ত হয়েছে পাকিস্তান। রবিবার দুবাইয়ে ICC চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপের ম্যাচে মহম্মদ রিজওয়ানকে ৬ উইকেটে হারিয়ে রোহিত শর্মা ব্রিগেড নিজেদের প্রমাণ করেছেন।
দুবাইয়ের মহারণে টিম ইন্ডিয়ার কাছে পরাস্ত হওয়া পাকিস্তান ক্রিকেট দলকে তীব্র কটাক্ষ করলেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাসকর। মহম্মদ রিজওয়ানদের ক্রিকেট দখে গাভাসকরের মনে হয়েছে রোহিত শর্মা-বিরাট কোহলিরা দূরে থাকা, ভারতের দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে খেললেও এই পাকিস্তান জিততে বেগ পাবে। গাভাসকর বলছেন, বর্তমান পাকিস্তান দলের জেতার খিদেটাই তীব্র নয়। আগের পাকিস্তান দলে ক্রিকেটারদের মধ্যে যে আগুনটা দেখা সেটা রিজওয়ানদের শরীরীভাষাতেই নেই বলে সানির কটাক্ষ। সঙ্গে তিনি বললেন, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নামার আগেই যেন হেরে বসছে পাকিস্তান।
আরও একবার বাইশ গজের মহারণে ভারতের কাছে পরাস্ত হয়েছে পাকিস্তান। রবিবার দুবাইয়ে ICC চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপের ম্যাচে মহম্মদ রিজওয়ানকে ৬ উইকেটে হারিয়ে রোহিত শর্মা ব্রিগেড নিজেদের প্রমাণ করেছেন।
পাকিস্তানকে কটাক্ষ গাভাসকরের
Sunil Gavaskar Said : “ I think India’s B team certainly (can give Pakistan a run for their money). C team, I am not too sure. But a B team will be very, very hard to beat for Pakistan in their current form,"pic.twitter.com/95fhOooEVk
— Vipin Tiwari (@Vipintiwari952) February 25, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 25, 2025 03:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

