ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2022) এখনও পর্যন্ত সব ম্যাচই হাউসফুল। হাউসফুল তো বটেই ফিফা-র সরকারী হিসেব বলছে, কাতার বিশ্বকাপে একটা স্টেডিয়ামে যত দর্শক ধরে, তার চেয়ে বেশি সংখ্যক দর্শক খেলা দেখছেন। এই যেমন, আল বায়েত স্টেডিয়ামে রবিবার উদ্বোধনী ম্যাচে খেলতে নেমেছিল আয়োজক দেশ কাতার ও ইকুয়েডর।
যেখানে স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারেন ৬০ হাজার দর্শক। সেখানে সেদিন কাতার-ইকুয়েডর ম্যাচ দেখেছিলেন ৬৭ হাজারেরেও বেশী মানুষ। ইংল্যান্ড-ইরান ম্যাচেও তাই হয়, স্টেডিয়ামে যত মানুষ বসে খেলা দেখতে পারেন, তার চেয়ে বেশী দর্শক আসেন।
দেখুন কোন ম্যাচে কত দর্শক
কাতার বনাম ইকুয়েডর: ৬৭ হাজার ৩৭২ জন (দর্শক ধরে ৬০ হাজার)
ইংল্যান্ড বনাম ইরান: ৪৫ হাজার ৩৩৪ জন (দর্শক ধরে ৪০ হাজার)
নেদারল্যান্ডস বনাম সেনেগাল: ৪১ হাজার ৭২১ জন (দর্শক ধরে ৪০ হাজার)
আমেরিকা বনাম ওয়েলশ: ৪৩ হাজার ১৩৮ জন (দর্শক ধরে ৪০ হাজার)
দেখুন টুইট
🚨 Official attendances at the #FIFAWorldCup so far:#QAT vs. #ECU
67,372 (60,000 capacity)#ENG vs. #IRN
45,334 (40,000 capacity)#SEN vs. #NED
41,721 (40,000 capacity)#USA vs. #WAL
43,138 (40,000 capacity) pic.twitter.com/X5VzJdc5Ht
— Football Tweet ⚽ (@Football__Tweet) November 22, 2022
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)