NZ vs PAK: ফের চোটের কবলে কিউয়ি অধিনায়ক, পাকিস্তানের বিরুদ্ধে টি২০সিরিজ থেকে ছিটকে গেলেন উইলিয়ামসন(দেখুন পোস্ট)

টি২০ সিরিজের তৃতীয় ম্যাচের আগে বড় ধাক্কা কিউয়ি শিবিরে। আবার চোটের কবলে অধিনায়ক কেন উইলিয়ামসন। চোটের জন্য বাকি ম্যাচগুলি খেলতে পারবেন না বলেই খবর টিম ম্যানেজমেন্ট সূত্রে।

NZ vs PAK: ফের চোটের কবলে কিউয়ি অধিনায়ক, পাকিস্তানের বিরুদ্ধে টি২০সিরিজ থেকে ছিটকে গেলেন উইলিয়ামসন(দেখুন পোস্ট)
Kane Williamson (Photo Credit: Farid Khan/ X)

টি২০ সিরিজের তৃতীয় ম্যাচের আগে বড় ধাক্কা কিউয়ি শিবিরে। আবার চোটের কবলে অধিনায়ক কেন উইলিয়ামসন। চোটের জন্য বাকি ম্যাচগুলি খেলতে পারবেন না বলেই খবর টিম ম্যানেজমেন্ট সূত্রে। রবিবার(১৪ই জানুয়ারি) হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলার সময় চোট পান কেন উইলিয়ামসন। এরপর উইলিয়ামসন তৌরাঙ্গার উদ্দেশ্যে রওনা হন। সেখানে সোমবার স্ক্যান করা হয়, এরপরই টিম ম্যানেজমেন্ট এই  সিদ্ধান্ত আসে। সাম্প্রতিক বছরগুলোতে ইনজুরির সঙ্গে লড়াই করা উইলিয়ামসন রবিবার হ্যামিল্টনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট করার সময় স্ট্রেনের চোটের কারনে ম্যাচের মাঝপথেই দল ছাড়েন। তবে অধিনায়ক না থাকলেও দ্বিতীয় ম্যাচে ২১ রানে জয় পায় ব্ল্যাক ক্যাপসরা। মনে করা হচ্ছে  উইলিয়ামসনের জায়গায় দলে যোগ দিতে পারেন  টিম সেফার্ট।যিনি একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 16, 2024 10:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).