Women's World Cup 2022: মহিলাদের বিশ্বকাপে ফের হারল বাংলাদেশ, সুলতানারা এবার হারলেন কিউইদের কাছে
মহিলাদের বিশ্বকাপে ফের হারল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পর এবার বাংলাদেশের মহিলা দলকে ৯ উইকেটে হারাল আয়োজক দেশ নিউ জিল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ২৭ ওভারে কমে দাঁড়ায়।
মহিলাদের বিশ্বকাপে (ICC Womens World Cup 2022) ফের হারল বাংলাদেশ (Bangladesh)। দক্ষিণ আফ্রিকার পর এবার বাংলাদেশের মহিলা দল ৯ উইকেটে হারাল আয়োজক দেশ নিউ জিল্যান্ড-এর বিরুদ্ধে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ২৭ ওভারে কমে দাঁড়ায়। প্রথমে ব্যাট করে ফারগানা হকের দুরন্ত হাফ সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশকে করে ১৪০ রান।
জবাবে ব্যাট করতে নেমে তারকা ওপেনার সুজি বাটেসের দুরন্ত অপরাজিত ৭৬ রানের ইনিংসের সৌজন্যে অনায়াসে জয় পায় কিউই দল। মাত্র ২০ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নিউ জিল্যান্ড। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল কিউই দল। ভারত গতকাল হারায় পাকিস্তানকে।
দেখুন টুইট
New Zealand beat Bangladesh by 9 wickets in a rain-curtailed contest as Suzie Bates scores 79*(68)
Amelia Kerr - 47*(37) | Satterthwaite - 3/25#NZvBAN #CWC22 https://t.co/ceHFh3DPSL pic.twitter.com/B9EU9iQJ3a
— Cricbuzz (@cricbuzz) March 7, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 07, 2022 11:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

