Nathan Lyon ruled out of the Ashes: কাফ মাসেলের গুরুতর চোট, অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেলেন অজি স্পিনার নাথান লিয়ন
চলতি অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে যথেষ্ট ভালো জায়গায় রয়েছে অস্ট্রেলিয়া দল। পাঁচ ম্যাচের সিরিজে আপাতত ২-০ ফলে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
চলতি অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে যথেষ্ট ভালো জায়গায় রয়েছে অস্ট্রেলিয়া দল। পাঁচ ম্যাচের সিরিজে আপাতত ২-০ ফলে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তবে লর্ডস টেস্টে জিতলেও ম্যাচের দ্বিতীয় ইনিংসে কাফ মাসলে চোট পেয়েছিলেন নাথান লিয়ন। ক্র্যাচে ভর দিয়েও হাঁটতে দেখা যায় তাঁকে। অজিদের দ্বিতীয় ইনিংসে রীতিমতো খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাট করতে আসেন তিনি।
এবার জানা গেল সেই চোটের জন্য অ্যাশেজের পুরো সিরিজে আর খেলতে পারবেন না তিনি। এ কথাটি নিশ্চিত করে দিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। জানা গেছে পরবর্তী ম্যাচে ব্যাক-আপ স্পিনার টড মারফি তার স্থলাভিষিক্ত হতে পারেন। ১০০ টি টেস্ট পর এই প্রথমবার নাথান লিয়নকে ছাড়াই ১০১তম টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া।
Nathan Lyon ruled out of the Ashes.
Australia for the first time in the last 101 Tests will be playing without Lyon. pic.twitter.com/3x0R64nRHj
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 3, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 03, 2023 01:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

