Mohammed Shami Comeback:অস্ত্রোপচারের পর কামব্যাকের প্রস্তুতি নিচ্ছেন তারকা পেসার মহম্মদ শামি (দেখুন ভিডিও)

Mohammed Shami Comeback:অস্ত্রোপচারের পর কামব্যাকের প্রস্তুতি নিচ্ছেন তারকা পেসার মহম্মদ শামি (দেখুন ভিডিও)
Shami on Practice Photo Credit: Instagram𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎

একদিনের বিশ্বকাপের আসরে ভারতের দুরন্ত পারফরম্যান্সের নেপথ্যে ছিলেন ভারতের জোরে বোলার মহম্মদ শামি। মাত্র সাত ম্যাচে ২৭ উইকেট নিয়ে তিনি ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। তবে গোড়ালির চোটের কারণে দেশের মাটিতে একদিনের বিশ্বকাপের পর বাইশ গজ থেকে ছিটকে গিয়েছিলেন মহম্মদ শামি। গোড়ালির চোটের কারণে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড সিরিজে খেলা হয়নি তাঁর। এমনকি আই পি এল ও অধরা থেকে গেছে তাঁর। সামনে  টি-২০ বিশ্বকাপ শুরু হতে চলেছে ২ রা জুন, তবে সেখানেও দেখা যাবে না তাঁকে। তবে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর,  মাঠে ফেরার জন্য তাঁর অনুশীলন শুরু করেছেন ৩৩ বছরের শামি। মনে করা হচ্ছে সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে  ফিরতে পারেন তিনি। ভক্তদের জন্য নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি অনুশীলনের ভিডিও পোস্ট করেছেন তিনি। দেখুন সেই ভিডিও-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 29, 2024 09:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).