‘Marwadi Stallion’ Spotted on Ravindra Jadeja’s Bat: রবীন্দ্র জাদেজার ব্যাটে ‘মারোয়ারি স্ট্যালিয়ন’ এর ছবি, দেখুন টুইট

প্রসঙ্গত জাদেজা ঘোড়া খুব পছন্দ করেন এবং মারোয়ারি রাজস্থানের যোধপুর অঞ্চলের ঘোড়ার একটি জাত। একটি পুরানো ছবিতে, তাকে এমনকি তার ব্যাটের চিহ্নের দিকেও ইশারা করতে দেখা যায়।

‘Marwadi Stallion’ Spotted on Ravindra Jadeja’s Bat: রবীন্দ্র জাদেজার ব্যাটে ‘মারোয়ারি স্ট্যালিয়ন’ এর ছবি, দেখুন টুইট
Ravindra Jadeja’s Bat Photo Credit: Twitter @latestly

গতকাল (২৯ অক্টোবর) আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ রানে জয় পেয়েছে ভারত। টপ অর্ডারে ধস নামতেই কাল ব্যাট হাতে নামতে হয়েছিল রবীন্দ্র জাদেজাকে। তখনই রবীন্দ্র জাদেজার ব্যাটে  'মারোয়ারি স্ট্যালিয়ন' প্রতীকটি দেখা যায়। ইনিংসের ৩৮তম ওভারে হঠাৎই ক্যামেরা যখন  জাদেজার ব্যাটের দিকে তাক করে তখনই প্রতীকটিকে দেখা যায়,  প্রতীকটির সামনে একটি ঘোড়ার মুখ এবং নীচে 'মারোয়ারি স্ট্যালিয়ন' লেখা রয়েছে।

প্রসঙ্গত জাদেজা ঘোড়া খুব পছন্দ করেন এবং মারোয়ারি রাজস্থানের যোধপুর অঞ্চলের ঘোড়ার একটি জাত। একটি পুরানো ছবিতে, তাকে এমনকি তার ব্যাটের চিহ্নের দিকেও ইশারা করতে দেখা যায়। দেখুন সেই টুইট-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 30, 2023 01:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).