Malaysia Masters 2023: ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পি ভি সিন্ধু, এইচ এস প্রণয় এবং কিদাম্বি শ্রীকান্ত

কিদাম্বি শ্রীকান্ত পুরুষ সিঙ্গলসে থাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে ২১-১৯, ২১-১৯ ব্যবধানে হারিয়ে চমকে দেন

Malaysia Masters 2023: ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পি ভি সিন্ধু, এইচ এস প্রণয় এবং কিদাম্বি শ্রীকান্ত
P V Sindhu (Photo Credit: India All Sport/ Twitter)

মালয়েশিয়া মাস্টার্স ২০২৩ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ভারতের পি ভি সিন্ধু, এইচ এস প্রণয় ও কিদাম্বি শ্রীকান্ত। প্রণয় মালয়েশিয়ার রাজধানীতে বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর সুপার ৫০০ ইভেন্টে তার দুর্দান্ত যাত্রা অব্যাহত রেখে জয় পেল চিনের লি শিফেং- এর বিপক্ষে। বুধবার ষষ্ঠ বাছাই চাইনিজ তাইপের হু টিয়েন চেনকে হারিয়ে অভিযান শুরু করেছিলেন প্রণয়। শুক্রবার জাপানের কেন্টা নিশিমোতোর বিরুদ্ধে শেষ-৮ লড়াইয়ে নামবেন তিনি। একই পুরুষ সিঙ্গলসে ২০২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয়ী কিদাম্বি শ্রীকান্ত পুরুষ সিঙ্গলসে থাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে ২১-১৯, ২১-১৯ ব্যবধানে হারিয়ে চমকে দেন। অন্যদিকে, মহিলা সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে জাপানের আয়া ওহোরিকে সহজেই ২১-১৬, ২১-১১ গেমে হারিয়ে দেন সিন্ধু। এখন চিনের ঝাং ই ম্যানের লড়াই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবেন তিনি।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 26, 2023 09:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).