Madrid Open: মাদ্রিদ ওপেনের ফাইনালে হেরে গেল রোহন বোপান্না-ম্যাথিউ এবডেন জুটি
সুপার টাইব্রেকারে ৬-০ পয়েন্টের লিড নিয়ে ১০-৩ ব্যবধানে জিতে নেয় রাশিয়ানরা
ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না ও তাঁর অস্ট্রেলিয়ান পার্টনার ম্যাথু এবডেনের সঙ্গে মাদ্রিদ ওপেনের পুরুষ ডাবলস খেতাব জিততে পারেননি। সাত নম্বরে থাকা রোহন বোপান্না ও ম্যাথু এবডেন চলতি মরসুমের দ্বিতীয় এটিপি মাস্টার্স ১০০০-এর ফাইনালে রাশিয়ার কারেন খাচানোভ ও আন্দ্রে রুবলেভ জুটির কাছে ৬-৩, ৩-৬, ১০-৩ গেমে হেরে যান। ভারতীয়-অস্ট্রেলিয়া জুটি অষ্টম গেমে প্রথম সেট হেরে বসেন। দ্বিতীয় সেটে বোপান্না-এবডেন চতুর্থ গেমে রুশ প্রতিদ্বন্দ্বীর সার্ভিস ভেঙে ৩-১ ব্যবধানে এগিয়ে যান। এরপর ৬-৩ গেমে সেট জিতে নেন বোপান্না-এবডেন। সুপার টাইব্রেকারে ৬-০ পয়েন্টের লিড নিয়ে ১০-৩ ব্যবধানে জিতে নেয় রাশিয়ানরা। দোহা (কাতার ওপেন) এবং ইন্ডিয়ান ওয়েলসে জেতার পর বছরের তৃতীয় টেনিস খেতাব জেতার লক্ষ্য ছিল রোহন বোপান্না এবং ম্যাথু এবডেনের।
Rohan Bopanna & Matthew Ebden finish runners-up at the #MadridOpen after losing to Karen Khachanov/Andrey Rublev in the final!
Score: 3-6, 6-3, 3-10#Tennis 🎾 pic.twitter.com/hASpIzGLI8
— The Bridge (@the_bridge_in) May 6, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 07, 2023 12:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

