M Chinnaswamy Stadium: বেঙ্গালুরুর চিন্নাস্বামীর বাইরে পদপিষ্ট ৭, মানুষ তাড়াতে লাঠিচার্জ পুলিশের, মৃত্যুর কথা ভুলে চলল অনুষ্ঠান দেখুন ভিডিয়ো
বেঙ্গালুরুর (Bengaluru) চিন্নাস্বামী স্টেডিয়ামের (M Chinnaswamy Stadium) বাইরে দেখা গেল এক অদ্ভুদ দৃশ্য। আরসিবি দল যখন চিন্নাস্বামী স্টেডিয়ামে হাজির হয়, সেই সময় জনস্রোত দেখা যায়। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে অসহনীয় ভিড় উপচে পড়লে, সেখানে ৩ জনের পদপিষ্ট হওয়ার খবর মেলে। পরে সেই সংখ্যা ৭ জনে পৌঁছে যায় বলে খবর। জনস্রোতে ৭ জনের পদপিষ্ট হওয়ার খবর যেমন মেলে, তেমনি বেশ কয়েকজন আহত বলেও জানা যায়। এসবের পাশাপাশি চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পুলিশকে লাঠিচার্জ (Karnataka Police) করতে দেখা যায়। স্টেডিয়ামের গেটে যখন তালা পড়ে যায়, সেই সময় সেখানে হাজির হতে শুরু করেন আরসিবি অনুরাগীরা। যা দেখে পুলিশ লাঠিচার্জ করে। মানুষ তাড়াতে নামানো হয় মহিলা পুলিশ। এরপর মহিলা পুলিশদের দিয়েই করানো হয় লাঠিচার্জ। প্রসঙ্গত চিন্নাস্বামীর বাইরে ভিড় উপচে পড়লে সেখানে যখন পদপিষ্ট হওয়ার খবর মেলে, অনুষ্ঠান কিন্তু বন্ধ হয়নি। বিরাট কোহলির (Viral Kohli) নিয়ে স্টেডিয়ামে বিশাল অনুষ্ঠান হয়। আরসিবি (RCB) খেলোয়াড়দের দেখতে গিয়ে যাঁদের মৃত্যু হল, কার্যত তাঁদের মৃত্যুর কথা ভুলে গিয়ে অনুষ্ঠান চলল চিন্নাস্বামী স্টেডিয়ামে।
চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে লাঠি চালাল পুলিশ, দেখুন সেই ভিডিয়ো...
#WATCH | Karnataka police use mild force to manage the crowd outside M Chinnaswamy Stadium in Bengaluru
A large number of #RoyalChallengersBengaluru fans have arrived here to catch a glimpse of their champion team. pic.twitter.com/rnBSTx8vEN
— ANI (@ANI) June 4, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 04, 2025 06:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

