Jhulan Goswami: মহিলা বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক উইকেটশিকারের রেকর্ড ঝুলন গোস্বামীর
মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে বড় নজির ঝুলন গোস্বামী (Jhulan Goswami)-র। শনিবার হ্যামিলটনে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার আনিসা মহম্মদের উইকেট নিয়ে চাকদার ঝুলন গোস্বামী গড়লেন বড় রেকর্ড।
মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে বড় নজির ঝুলন গোস্বামী (Jhulan Goswami)-র। শনিবার হ্যামিলটনে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার আনিসা মহম্মদের উইকেট নিয়ে চাকদার ঝুলন গোস্বামী গড়লেন বড় রেকর্ড। আনিসার উইকেট তুলে নিয় মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক উইকেটশিকারীর মালকিন হলেন ঝুলন। বিশ্বকাপে মোট ৪০টি উইকেট নিয়ে বাংলার মেয়েই এখন টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী। ঝুলনের নজির গড়ার ম্যাচে দুরন্ত জয় পেল ভারত। আরও পড়ুন: দেখুন দিল্লি ক্যাপিটালস-এর নতুন জার্সি
এই ম্যাচে মহিলাদের বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ৩০০ রানের ইনিংস গড়ে ভারত। স্মৃতি মন্ধনা ও হরমনপ্রীত কৌরের জোড়া সেঞ্চুরিতে ভর করে ভারত করেছিল ৩১৭ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৬২ রানে অল আউট হয়ে যায়।
দেখুন টুইট
Jhulan Goswami is now the leading wicket taker of ICC Women's World Cup history.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 12, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 12, 2022 01:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

