ওয়েস্ট ইন্ডিজে হতাশজনক পারফরম্যান্স করে টি-২০ সিরিজ হারের পর হার্দিক পান্ডিয়ার ওপর খুশি নন নির্বাচকরা। এদিকে, চোট সারিয়ে ফিরে আয়ারল্যান্ডে টি-২০ সিরিজে দেশকে নেতৃত্ব দেওয়া জশপ্রীত বুমরাকে দেখে খুশি বোর্ড। এমন অবস্থায় আগামিকাল, সোমবার এশিয়া কাপের জন্য ১৭ জনের দল বেছে নেবেন অজিত আগরকরার। বিশ্বকাপের এই স্কোয়াড ঘোষণা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সূত্রের খবর, এশিয়া কাপে রোহিত শর্মার ডেপুটি হিসেবে জশপ্রীত বুমরা-কে বেছে নেওয়া হতে পারে। সহ অধিনায়ক হিসেবে হার্দিকের থেকে বুমরাকেই বেশী পছন্দ আগরকরের।
অলরাউন্ডার হার্দিক ফিনিশার হিসেবে কিছু ম্যাচে সফল হলেও, ব্যাট-বল হাতে তাঁর ধারাবাহিকতায় একবারেই খুশি নয় বোর্ড। এশিয়া কাপে হার্দিক হতাশ করলে অলরাউন্ডার হিসেবে নতুন কাউকেও ভাবতে পারেন নির্বাচকরা।
দেখুন টুইট
Jasprit Bumrah set to be the Vice Captain of team India for Asia Cup 2023. (TOI). pic.twitter.com/LkyGhHfBgO
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 20, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)