Gangnam Style Dance Celebration: গ্যাংনাম স্টাইল নেচে কাপ জয়ে আনন্দে মাতলেন জাদেজা, হর্ষিতরা
দুবাইয়ে নিউ জিল্যান্ডকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আনন্দে ভাসলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। রোহিত শর্মা, বিরাট কোহলিরা আরও একটা আইসিসি ট্রফি জয়ের খুশিতে আত্মহারা হলেন।
দুবাইয়ে নিউ জিল্যান্ডকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আনন্দে ভাসলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। রোহিত শর্মা, বিরাট কোহলিরা আরও একটা আইসিসি ট্রফি জয়ের খুশিতে আত্মহারা হলেন। কাপ জয়ের আনন্দে 'গ্যাংনাম স্টাইল'নাচতে দেখা গেল রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, আর্শদীপ সিং-দের। ২০১৩ সালে দক্ষিণ কোরিয়া পিএসআইয়ে গ্য়াংনাম স্টাইল সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল।
২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আনন্দে গ্য়াংনাম স্টাইলে নেচেছিলেন বিরাট কোহলি। ১২ বছর পর কোহলির সেই নাচকে অনুকরণ করে মাতালেন রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, আর্শদীপ সিং-রা। তবে বিরাট এবার নাচলেন না। বললনে, তার বয়স হয়ে গিয়েছে।
মাঠে উপস্থিত সঞ্চালক বিরাট কোহলিকে জিজ্ঞাসা করেন 'গ্যাংনাম স্টাইল' নাকি 'পুষ্পা', কোন গানে নাচতে চান? সেটা শুনে হেসে কোহলি বলেন, "না, না। আমি নয়। আমার বয়স হয়ে যাচ্ছে।" ৯ মাসের অন্তরে দ্বিতীয়বার আইসিসি কাপ হাত তুলে রোহিত বললেন, দারুণ লাগছে।
গ্যাংনাম স্টাইলে নাচলেন হর্ষিত রানারা
Harshit Rana trying to recreate 2013 moment. 😄❤️pic.twitter.com/y0ZSeJezty
— Aashutosh Goswami (@imAashutoshh) March 9, 2025
গ্যাংনাম নাচ টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের
- Virat Kohli in Champions Trophy 2013.
- Ravindra Jadeja, Arshdeep Singh and Harshit Rana doing the Gangnam Style after the great win CT 25 final ❤. pic.twitter.com/BhMfDW6KDo
— Jay Cricket. (@Jay_Cricket12) March 9, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 09, 2025 11:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

