ICC World Cup 2023: বিশ্বকাপে বাটলারে বাজি কালিসের

অনেকেই বলছেন, আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলি, রোহিত শর্মা-রা সবচেয়ে বেশী রান করবেন। কেউ আবার বলছেন, বাবর আজম এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশী রান করবেন।

ICC World Cup 2023: বিশ্বকাপে বাটলারে বাজি কালিসের
File image of Jos Buttler (Photo Credits: IANS)

অনেকেই বলছেন, আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলি, রোহিত শর্মা-রা সবচেয়ে বেশী রান করবেন। কেউ আবার বলছেন, বাবর আজম এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশী রান করবেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা জাক কালিস এই বিষয়ে বাজি ধরলেন ইংল্যান্ডের অধিনায়ক তথা বিস্ফোরক ওপেনার জোস বাটলারের ওপর। অক্টোবরে ভারতে শুরু হতে চলা বিশ্বকাপে বাটলার একাই মাতিয়ে দেবেন বলে কালিসমনে করেন। বিশ্বকাপ ২০২৩-র সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার হিসেবে বাটলারকেই মনে করছেন কালিস। ভারতের পিচ আর পরিবেশে বাটলার অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারেন বলে প্রোটিয়া কিংবদন্তির ধারনা। আইপিএলের অভিজ্ঞতা বাটলারকে দারুণ সাহায্য করবে বলে মনে করেন কালিস।

প্রসঙ্গত, ২০২২ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে রেকর্ড ৮৬৩ রান করেছিলেন বাটলার।

দেখুন টুইট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 25, 2023 12:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).