ISSF World Cup: ভারতের হয়ে ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছেন রুদ্রাক্ষ বালাসাহেব পাটিল
এই বিশ্বকাপে তিনটি ব্রোঞ্জ এবং একটি করে সোনা ও রুপো জিতে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন রুদ্রাক্ষ বালাসাহেব পাটিল পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন। একের পর এক ম্যাচ খেলা কখনই সহজ হয় না, বিশেষ করে ঘরের মাঠের বিশ্বকাপে, কিন্তু সে যে চ্যাম্পিয়ন শ্যুটার! রুদ্রাক্ষ আবার তাই দেশকে এনে দিল ব্রোঞ্জ। তিনি ৬৩১.০ স্কোর করে প্রাথমিক পর্যায়ে এগিয়ে থাকার পর চতুর্থ স্থান অর্জন করেন। ২৫ শটের শীর্ষ আট র্যাঙ্কিং রাউন্ডে, রুদ্রাক্ষ তৃতীয় পাঁচ শটের সিরিজ পর্যন্ত পদকের অবস্থানের বাইরে ছিলেন। আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্ট ফেডারেশন আয়োজিত রাইফেল/পিস্তল (ISSF) বিশ্বকাপ টুর্নামেন্টে চীন সোনার দৌড়ে এগিয়ে গিয়েছে এবং উভয় স্বর্ণপদক জিতেছে। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন টোকিও অলিম্পিক্সে রুপো জয়ী চিনের শেং লিহাও। এই বিশ্বকাপে তিনটি ব্রোঞ্জ এবং একটি করে সোনা ও রুপো জিতে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
ISSF World Cup: Rudrankksh wins bronze; China extend golden run
Read more At: https://t.co/VguTgVYrAp#ISSF #ISSFWorldCup #RudrankkshPatil #NRAI #ShootingWC pic.twitter.com/sUNDJlM6hl
— ANI Digital (@ani_digital) March 24, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 25, 2023 09:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

