India ODI World Cup Squad 2023: দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ঘোষণা হল ভারতীয় দলের, প্রত্যাশিত ভাবে দলে ফিরলেন রাহুল ও বুমরাহ

এক দিনের বিশ্বকাপের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৫ জনের দলে নেই কোনও চমক।এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে তিলক বর্মা এবং প্রসিদ্ধ কৃষ্ণকে, জায়গা হয়নি সঞ্জু স্যামসনের।

India ODI World Cup Squad 2023: দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ঘোষণা হল ভারতীয় দলের, প্রত্যাশিত ভাবে দলে ফিরলেন রাহুল ও বুমরাহ
ICC Men's World Cup Trophy 2023 (Photo Credit: ESPNCricinfo/ X)

ঘরের মাঠে অক্টোবর-নভেম্বরে  বসছে বিশ্বকাপের আসর।তাই সেই নিয়ে প্রত্যাশাও তুঙ্গে। ১৯৮৩ সালের পর  ২০১১ সালে ঘরের মাঠেই বিশ্বকাপ জিতেছে ভারত। এ বারও সেই লক্ষ্য ভারতীয় দলের। সেই লক্ষ্যেই  ক্যান্ডিতে বিশ্বকাপের দল ঘোষণা করল ভারত। অধিনায়ক রোহিত শর্মাকে পাশে বসিয়ে দল ঘোষণা করলেন নির্বাচক প্রধান  অজিত আগরকর।  কেমন হল ভারতের বিশ্বকাপ টিম? দেখে নেব এক নজরে-

বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের স্কোয়াড : রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 05, 2023 01:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).