আগামী ২ সেপ্টেম্বর, শনিবার এশিয়া কাপের গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। তার পরদিন, রবিবার আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করবেন জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকর। ১৫ জনের স্কোয়াডে দু তিনটি স্থান নিয়ে মূলত আলোচনা হবে। যুজবেন্দ্র চাহাল, তিলক ভর্মা-দের ভাগ্য ঝুলে আগরকরের হাতে। শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুলরা চোট সারিয়ে বিশ্বকাপ স্কোয়াডে থাকতে চলেছেন। টি-২০-র এক নম্বর ব্য়াটার সূর্যকুমার যাদবকে একদিনের ক্রিকেটে ভাল না খেললেও তাঁর প্রতিভার ওপর আস্থা রেখে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হবে বলে খবর।
প্রসঙ্গত, ৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের স্কোয়াডের তালিকা পাঠাতে হবে আইসিসি। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে।
দেখুন টুইট
India likely to announce their 2023 World Cup squad on 3rd September. (Sports Tak). pic.twitter.com/us0AsxDWFw
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 28, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)