India in Hockey Final, Asian Games 2023: দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারিয়ে সোনার লড়াইয়ে ভারতের হকি দল

শুক্রবার সেমিফাইনালের অন্য ম্যাচে মুখোমুখি হবে চিন ও জাপান, এরপর সোনার লড়াইয়ে জয়ীর দল নামবে ভারতের বিপক্ষে

India in Hockey Final, Asian Games 2023: দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারিয়ে সোনার লড়াইয়ে ভারতের হকি দল
Indian Hockey Team in Asian Games Final (Photo Credit: @India_AllSports/ X)

আজ বুধবার হংকংয়ের গংশু ক্যানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে এশিয়ান গেমস ২০২৩-এর পুরুষ হকির সেমিফাইনালে কোরিয়াকে ৫-৩ গোলে হারাল ভারত। হার্দিক সিং(Hardik Singh), মনদীপ সিং (Mandeep Singh), ললিত কুমার উপাধ্যায় (Lalit Kumar Upadhyay), অমিত রোহিদাস (Amit Rohidas) ও অভিষেক (Abhishek) গোল করে ভারতীয় হকি দলকে ফাইনালে পৌঁছে দেন। দক্ষিণ কোরিয়ার হয়ে হ্যাটট্রিক করেন জুং মাঞ্জে (Jung Manjae)। শুক্রবার সেমিফাইনালের অন্য ম্যাচে মুখোমুখি হবে চিন ও জাপান, এরপর সোনার লড়াইয়ে জয়ীর দল নামবে ভারতের বিপক্ষে। এই ম্যাচে জিতলেই শুধু ভারত এশিয়ান গেমসে পুরুষদের হকিতে চতুর্থ সোনা জিতবে তা নয়, হরমনপ্রীত সিংয়ের দল ২০২৪-এর প্যারিস অলিম্পিকের টিকিটও নিশ্চিত করবে। এর আগে গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে পুল 'এ'তে শীর্ষে ছিল ক্রেইগ ফুলটন কোচিং করা ভারত। পুল বি-র রানার্স-আপ হয়ে সেমিফাইনালে উঠে দক্ষিণ কোরিয়া। Lovlina Borgohain Wins Silver: এশিয়ান গেমসে মহিলাদের ৭৫ কেজি বিভাগে রুপো জয় লাভলিনা বরগোহাইয়ের

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 04, 2023 04:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).