Women's Under-19 T20 World Cup 2023: বিরাটদের মত হার নয়, কিউইদের উড়িয়ে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের মেয়েরা

মেয়েদের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। শুক্রবার সেমিফাইনালে নিউ জিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে অনায়াসে ফাইনালে উঠলেন শেফালি ভর্মা-রিচা ঘোষরা।

Women's Under-19 T20 World Cup 2023: বিরাটদের মত হার নয়, কিউইদের উড়িয়ে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের মেয়েরা
Induia Under 19 Team. (Photo Credits: Twitter)

ছেলেদের বিশ্বকাপের মত সেমিফাইনালে আর হার নয়। মেয়েদের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের (ICC Women's Under-19 T20 World Cup 2023)  ফাইনালে উঠল ভারত। শুক্রবার সেমিফাইনালে নিউ জিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে অনায়াসে ফাইনালে উঠলেন শেফালি ভর্মা-রিচা ঘোষরা। এই প্রথম আয়োজিত হচ্ছে মেয়েদের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ।

পোচেস্ট্রুমে শেষ চারে ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে নিউ জিল্যান্ডের মেয়েরা ৯ উইকেটে করে ১০৭ রান। পারশাভি চোপড়া ২০ রান দিয়ে ৩ উইকেট নেন। আরও পড়ুন- ভারত-নিউ জিল্যান্ড টি২০ ম্যাচ কীভাবে সরাসরি দেখবেন

জবাবে ব্যাট করতে নেমে ১৪.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতের মেয়েরা। ৪৫ বলে ৬১ রানে অপরাজিত থেকে ভারতকে জেতান ওপেনার শ্বেতা শেরওয়াত। ১০টা বাউন্ডারি  অনুর্ধ্ব ১৯ মহিলাদের বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে এখন নামছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। জয়ী দলের বিরুদ্ধে রবিবার ফাইনালে খেলবে ভারতের মেয়েরা।

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 27, 2023 04:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).