IND vs ENG 4th Test 2024: গিল ও জুরেলের মাটি কামড়ে ৭২ রানের পার্টনারশিপ, রাঁচি টেস্ট জিতে সিরিজ জয় ভারতের (দেখুন টুইট)
আজ সকালে বিনা উইকেটে খেলা শুরু করলেও লাঞ্চের পরে ৫ উইকেট পড়ে যায় ভারতের।শুভমন গিল এবং ধ্রুব জুরেল সেই জায়গা থেকে দলকে জেতানোর দায়িত্ব কাঁধে তুলে নেন। শেষ অবধি ১৩৬ বলে শুভমন ও ধ্রুবর ৭২ রানের অপরাজিত পার্টনারশিপে ভর করে ৫ উইকেটে এই টেস্ট ম্যাচ জেতে টিম ইন্ডিয়া।
রাঁচি টেস্টের তৃতীয় দিন ইংল্যান্ডকে অল্প রানে আটকে দিতেই ভারতীয় ক্রিকেট অনুরাগীরা এই ম্যাচ ও সিরিজ জয়ের আনন্দ উৎসব পালনের আশায় বসে ছিল। অবশেষে তাঁদের সেই আশা পূরণ করল শুভমন গিল ও ধ্রুব জুরেল জুটি। সোমবার চতুর্থ দিনেই ভারতের চতুর্থ টেস্ট জয়ে সিরিজে পকেটে পুড়ে নিল রোহিত বিগ্রেড। দেশের মাটিতে গত ১০ বছরে চতুর্থ ইনিংসে ১৫০-র বেশি রান তাড়া করে জিততে পারেনি ভারত। মহেন্দ্র সিং ধোনির শহরে বেন স্টোকসদের বিরুদ্ধে এ বার সেটা করে দেখাল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। আজ সকালে বিনা উইকেটে খেলা শুরু করলেও লাঞ্চের পরে ৫ উইকেট পড়ে যায় ভারতের।শুভমন গিল এবং ধ্রুব জুরেল সেই জায়গা থেকে দলকে জেতানোর দায়িত্ব কাঁধে তুলে নেন। শেষ অবধি ১৩৬ বলে শুভমন ও ধ্রুবর ৭২ রানের অপরাজিত পার্টনারশিপে ভর করে ৫ উইকেটে এই টেস্ট ম্যাচ জেতে টিম ইন্ডিয়া।
An unbeaten 72*-run partnership between @ShubmanGill & @dhruvjurel21 takes #TeamIndia over the line!
India win the Ranchi Test by 5 wickets 👏👏
Scorecard ▶️ https://t.co/FUbQ3MhXfH#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/ORJ5nF1fsF
— BCCI (@BCCI) February 26, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 26, 2024 02:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

