H.S Prannoy: সিন্ধু হারলেও ফাইনালে প্রণয়

মালয়েশিয়ান মাস্টার্সের সেমিফাইনালে হারলেন পিভি সিন্ধু। তবে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন ভারতের তারকা শাটলার এইচ.এস প্রণয়।

H.S Prannoy: সিন্ধু হারলেও ফাইনালে প্রণয়
H.S Prannoy.(Photo Credits: Twitter)

কুয়ালালামপুর, ২৭ মে: মালয়েশিয়ান মাস্টার্সের সেমিফাইনালে হারলেন পিভি সিন্ধু (PV Sindhu)। তবে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন ভারতের তারকা শাটলার এইচ.এস প্রণয় (H.S Pranoy)। সেমিফাইনালের প্রথম গেমে ইন্দোনেশিয়ার ক্রিস্টিয়ান আদিনাতার বিরুদ্ধে ১৯-১৭ গেমে এগিয়ে ছিলেন প্রণয়। সেই সময় চোট পেয়ে ছিটকে যান প্রণয়ের প্রতিপক্ষ। কোয়ার্টার ফাইনালে প্রণয় জিতেছিলেন ২৫-২৩, ১৮-২১, ২১-১২ জাপানের নিশিমোতোর বিরুদ্ধে।

মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে সিন্ধুকে ১৪-২১, ১৭-২১ হারালেন ইন্দোনেশিয়ার গ্রেগোরিয়া তুনজুং। গত মাসে স্পেন মাস্টার্সের ফাইনালে সিন্ধুকে হারিয়েছিলেন তুনজুং। টানা দুটো সাক্ষাতে সিন্ধুকে হারালেন তুনজুং। আরও পড়ুন-PV Sindhu: ফের তুনজুংয়ের কাছে হারলেন পিভি সিন্ধু, এবার মালয়েশিয়া মাস্টার্সের সেমিতে

দেখুন টুইট

এদিন প্রথম গেমে সিন্ধুকে দাঁড়াতেই দেননি তুনজুং। তবে দ্বিতীয় গেমে লড়াই করলেও, শেষের দিকে নিজের ভুলে হারেন পরপর দুটো অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় শাটলার

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 27, 2023 05:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).