Netherlands vs Spain, Quarterfinal, UEFA Nations League Highlights: নেশন্স লিগ কোয়ার্টারফাইনালে ডাচদের বিপক্ষে ড্র স্পেনের, দেখুন ভিডিও হাইলাইটস

সেকেন্ড হাফের ৩৯ সেকেন্ডের মাথায় তিজানি রেইজেন্ডার্সের (Tijjani Reijnders) গোলে খেলায় লিড নেয় ডাচরা। কিন্তু ৯ মিনিট বাকি থাকতে মিকেল ওইয়ারজাবালকে চ্যালেঞ্জ করায় হাতোকে সরাসরি লাল কার্ড দেখানোর পর ডাচদের মাথা ঘুরিয়ে দিয়ে গোল করে ড্র এনে দেন মেরিনো।

Netherlands vs Spain, Quarterfinal, UEFA Nations League Highlights: নেশন্স লিগ কোয়ার্টারফাইনালে ডাচদের বিপক্ষে ড্র স্পেনের, দেখুন ভিডিও হাইলাইটস
Mikel Merino (Photo Credit: B/R Football/ X)

Netherlands vs Spain, Quarterfinal, UEFA Nations League Highlights: উয়েফা নেশন্স লিগের (UEFA Nations League) কোয়ার্টার ফাইনালে গতরাতে মুখোমুখি হয় নেদারল্যান্ডস বনাম স্পেন (Netherlands vs Spain)। ২১ মার্চ রটারডামের ফেয়েনর্ড স্টেডিয়ামে আয়োজিত প্রথম লেগের ম্যাচ শেষ হয় ২-২ ড্রয়ে। আর্সেনালের মিকেল মেরিনো (Mikel Merino) স্টপেজ টাইমে সমতাসূচক গোল করে স্পেনকে ড্র এনে দেন। খেলা শুরুর মাত্র ৯ মিনিটের মাথায় নিকো উইলিয়ামসের (Nico Williams) গোলে এগিয়ে যায় স্পেন। এরপর বোর্নমাউথের আক্রমণভাগের খেলোয়াড় জাস্টিন ক্লুইভার্টের পাস থেকে লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো (Cody Gakpo) গোল করলে সমতা ফেরায় নেদারল্যান্ডস। এরপর সেকেন্ড হাফের ৩৯ সেকেন্ডের মাথায় তিজানি রেইজেন্ডার্সের (Tijjani Reijnders) গোলে খেলায় লিড নেয় ডাচরা। কিন্তু ৯ মিনিট বাকি থাকতে মিকেল ওইয়ারজাবালকে চ্যালেঞ্জ করায় হাতোকে সরাসরি লাল কার্ড দেখানোর পর ডাচদের মাথা ঘুরিয়ে দিয়ে গোল করে ড্র এনে দেন মেরিনো। Italy vs Germany, Quarterfinal, UEFA Nations League Highlights: প্রায় ৪০ বছরে প্রথমবার! ইতালিকে ঘরের মাঠে হারিয়ে নয়া ইতিহাস জার্মানির

নেদারল্যান্ডস বনাম স্পেন, কোয়ার্টার ফাইনাল

ইতালি বনাম জার্মানি, কোয়ার্টার ফাইনাল, উয়েফা নেশন্স লিগের ভিডিও হাইলাইটস

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 21, 2025 10:05 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).